Homeঅপরাধ ও আইনরাউজানে ফিলিং স্টেশনে বাইকারের বিক্ষোভ

রাউজানে ফিলিং স্টেশনে বাইকারের বিক্ষোভ


পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি নেতা আলী সুমন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি


রাউজানে ফিলিং স্টেশনে তেল বন্ধ করে দেওয়ায় ক্ষোভে বিক্ষোভ করেছে বাইকার সহ বিভিন্ন পরিবহন চালকেরা। শুক্রবার, ২৭ শে মার্চ বিকালে রাউজান জলিল নগর বাস ষ্টেশনে অবস্থিত মেসার্স ইসহাক ফিলিং স্টেশনে এ বিক্ষোভ করে করে ক্রেতা সাধারণ। মোটরসাইকেল চালক ও অন্যান গাড়ির জনদুর্ভোগের খবর পেয়ে ফিলিং স্টেশনে ছুটে আসে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী সুমন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে রাউজান থানা পুলিশের একটি দল৷ মোটরসাইকেল চালকদের অভিযোগ ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ থাকা সত্ত্বেও ডিজেল ও অকটেন দিচ্ছে না মালিক পক্ষ। অপর দিকে মালিক পক্ষের দাবি চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় তেল বিক্রি করা সম্ভব হচ্ছে না। পরে পুলিশ ও জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমনের অনুরোধ জন দুর্ভোগ লাগব করতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অকটেন বিক্রি শুরু করে। জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া সম্পাদক বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন বলেন, সরকার বলেছে দেশে পর্যপ্ত তেল মজুত রয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সরকার তেলের অপব্যবহার ঠেকাতে ফিলিং স্টেশনে তেল সীমিত করেছে। এ সংকট ঠিক হয়ে যাবে। ইরান সরকার হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে। অচিরেই তেল আসতে শুরু হবে। অনেক ক্রেতা ফিলিং স্টেশন থেকে তেল কিনে মজুদ করার কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল কিনতে হচ্ছে। তিনি তেল ক্রেতাদের তেল মজুত না করে, প্রয়োজনীয় তেল কেনার আহবান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments