Homeসর্বশেষ খবরবদলগাছীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ওসি লুৎফর রহমান 

বদলগাছীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ওসি লুৎফর রহমান 

সুবাস চন্দ্র,নওগাঁ প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বদলগাছী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃলুৎফর রহমান ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বদলগাছী থানাসহ দেশ এবং দেশের বাহিরে সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি  ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

এছাড়াও নিরবিচ্ছিন্ন যান চলাচলের জন্য নিরাপত্তাসহ থানার আভ্যন্তরীন ও আঞ্চলিক মহাসড়ক সমূহে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনায় সব ধরনের প্রটোকল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি লুৎফর রহমান বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তায় উজ্জীবিত পবিত্র ঈদুল ফিতর বদলগাছী উপজেলা বাসীর জন্য বয়ে আনুক স্বস্তির প্রকৃত আনন্দ। ঈদ আনন্দ নিশ্চিতকল্পে নিরাপদ পরিবেশ ও অত্র থানার উপর দিয়ে যাওয়া আঞ্চলিক মহাসড়কগুলোতে নিরবিচ্ছিন্ন যান চলাচলের সাবির্ক নিরাপত্তার লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শান্তিপূর্ন ও নিরাপদ পরিবেশে বদলগাছী বাসী পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সন্তুষ্টিই থানা পুলিশের প্রত্যাশা ও স্বার্থকতা। তবে ঈদের ছুটিতে যারা বাড়ি যাবে, তাদের ঘর বাড়ি এবং অফিস আদালত সঠিকভাবে যেন তালা বন্ধ করে এবং পার্শ্ববর্তী পরিচিত লোকজনকে খেয়াল করার জন্য বলে যাওয়া এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল বদলগাছী বাসীর জন্য বদলগাছী  থানা পুলিশের পক্ষ থেকে ঈদুল ফিতরের অগ্রিম  শুভেচ্ছা ও শুভ কামনা ঈদ মোবারক  ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments