Homeঅপরাধ ও আইনবিলাইছড়িতে মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সুজন কুমার তংচঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সভাপতিত্বে পৃথকভাবে মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও জামাইয়া তঞ্চঙ্গ্যা, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, তথ্য আপা আমবিয়া বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপন কান্তি চৌধুরী, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।এ ছাড়া কেংড়াছড়ি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আমবিয়া বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সত্যকিশোর চাকমা, সুজিত চাকমা, সজীব চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments