Homeপ্রযুক্তিকর্মশালাচাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন : র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন : র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গি , প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গি বলেন, হাত ধোয়া একটি ছোট অভ্যাস, কিন্তু এর উপকারিতা অনেক বড়। করোনা মহামারি আমাদের শিখিয়েছে, সঠিকভাবে হাত ধোয়া কতটা জীবন রক্ষাকারী। ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ অনেক সংক্রামক রোগ থেকে বাঁচতে হাত ধোয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে ‘হাত ধোয়ার নায়ক’ হতে হবে। শুধু নিজে হাত ধুলেই হবে না, পরিবারের শিশুদের, সহকর্মীদের এবং প্রতিবেশীদেরও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। বিশেষ করে খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এই সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব অমিত কুমার সরকার সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারী, জেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments