রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
৮০ দশকের জনপ্রিয় ফটোগ্রাফার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন স্বপন নন্দী (৭০) পরলোক গমন করছেন। ১৩ সেপ্টেম্বর রবিবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি দুই ছেলে মেয়ের জনক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। জনপ্রিয় ফটোগ্রাফার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন স্বপন নন্দীর মৃত্যুতে চট্টগ্রাম সহ নিজ উপজেলা রাউজানে সাহিত্য ও সংস্কৃতির ব্যক্তিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, বিকালে বরণ্য ব্যক্তিত্ব স্বপন নন্দীর মহদেহ নিয়ে আসা হয় রাউজান ফকিরহাটস্থ নিজ বাড়িতে। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ওইদিন সন্ধ্যায় হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানোর পর জীবনাবসানে যাওয়া গুণি স্বপন নন্দীর মরদেহ দাহ করা হয় রাউজানের পারিবারিক শ্মশানে। প্রয়াত ফটোগ্রাফার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন স্বপন নন্দীর স্মৃতি চারণ করে কণ্ঠশিল্পী আতিকুল ইসলাম বলেন, স্বপন দার হাস্যজ্জল চেহারা থাকতো সবসময়। উনার প্রতিভা ছিল অসাধারণ। তিনি একাধারে ছিলেন গুণি শিল্পী, মঞ্চ নাট্যকার, আবৃত্তিকার ও ফটোগ্রাফার। তিনি সুর চন্দে প্রকৃতিকে লালন করেছেন ৮০ দশক থেকে। মহিমান্বিত সাহিত্য চর্চার মানুষটিকে হারিয়েছে পুরো চট্টগ্রাম বাসী। তিনি প্রয়াত এ গুণি নাট্যব্যক্তিত্বের বিদেহী আত্মা শান্তি কামনা করেন। ফটোগ্রাফার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন স্বপন নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। প্রেসক্লাবের সভাপতি প্রদীপ শীল ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা এক শোক বার্তায় বলেছেন প্রয়াত নাট্যজন স্বপন নন্দী সাহিত্য সংস্কৃতিতে চট্টগ্রামে ব্যাপক অবদান রয়েছে।





