Homeসর্বশেষ খবরবিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ

বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি)

রাঙামাটির বিলাইছড়িতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা কার্বারী সমিতির নেতৃবৃন্দ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা কার্বারী সমিতির উপদেষ্টা কল্পরঞ্জন চাকমা, সভাপতি জয়শিন্ধু চাকমা, সাধারণ সম্পাদক রূপ কুমার চাকমা, বসন্ত কুমার তঞ্চঙ্গ্যাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্টজন।

এ সময় উপজেলা কার্বারী সমিতির কার্যালয় নির্মাণ, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ঝরনা সংরক্ষণ, বন ও পরিবেশ সুরক্ষাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নবাগত ইউএনওর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

সাক্ষাতে কার্বারী সমিতির নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments