Homeঅপরাধ ও আইনবিলাইছড়িতে বিএফডিসি'র অভিযানে ৪ নৌকা ও ২০ হাজার ফুট বর্গফুট জাল জব্দ 

বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ৪ নৌকা ও ২০ হাজার ফুট বর্গফুট জাল জব্দ 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-

কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার ( ২৩ জুলাই) সকাল  ৯ টা হতে  ১ টা পর্যন্ত  বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, কাপ্তাই উপকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বিলাইছড়ি উপজেলাধীন সদর ইউনিয়নের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে  বিলাইছড়ি বাজার এলাকা ও বহলতলী সংলগ্ন কাপ্তাই লেকে অভিযান পরিচালনা করে ৪টি কাঠের নৌকা, ১৮,০০০ বর্গফুট সুতার জাল এবং ২,০০০ বর্গফুট কারেন্ট জাল জব্দ করে। 

পরবর্তীতে জব্দকৃত কাঠের নৌকা ও সুতার জাল বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙ্গামাটি এর নির্দেশনা মোতাবেক প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে ফেলা হবে বলে জানা যায়। উল্লেখ্য যে, মৎস সুরক্ষা ও সংরক্ষন বিধিমালা ১৯৮৫ এর ১২ বিধিমালা লংঘনের কারনে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী অবৈধ মৎস্য জাল জব্দ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments