Homeসাক্ষাৎকাররাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা

রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি


চট্টগ্রামের রাউজানে আবারও এক যুবদল নেতাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে উপজেলার পাহাড়তলি ইউনিয়নের চৌমুহনী বাজারে। দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবক মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪২) রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত খালেদ চৌধুরীর পুত্র। এছাড়াও তিনি বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন চৌধুরীর ছোট ভাই । ২০২৪ সালে ৫ আগষ্ট পরবর্তী রাউজানে ২৬ টি খুনের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুদ সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় গত এক বছর ধরে প্রচার প্রচারণা চালাচ্ছিল। ঘটনার সময় মাসুদ পাহাড়তলি চৌমুহনী বাজারে অবস্থান করছিলেন। এ সময় সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রথমে তাঁর শরীরে বিভিন্ন স্থানে পাঁচটি গুলিবিদ্ধ হয়। তখনও তিনি বেঁচে ছিলেন। মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তদের একজন তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে পরপর দুইটি গুলি করে। এসময় তাঁর মাথার কুলি উড়িয়ে মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রাউজান থানার পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিল নিহত মাসুদ। দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।
বেতাগী ইউনিয়নের বাসিন্দা মোখলেছুর রহমান মনে করেন হত্যাকাণ্ডের পেছনে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন ও সংশ্লিষ্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি আলোচনায় এসেছে। তিনি বেতাগী বাজার সংলগ্ন চম্পাতলী ঘাট এলাকায় একটি বালু মহাল নিয়ন্ত্রণ করে আসছিল। একইসাথে রাউজান-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী বাগোয়ান ইউনিয়নের খেলার ঘাট এলাকার কর্ণফুলী নদী পাড়ের একটি বালু মহাল নিয়ন্ত্রণ ছিল।
নিহতের ভাই সাবেক চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, আমার ভাই ঔষধ কিনতে পাহাড়তলী চৌমুহনী বাজরে এসেছিল। এসময় সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে। আমি ভাইয়ের হত্যার বিচার দাবি করছি। ঘটনার সাথে জড়িতদের আটকের দাবি করছি।
অপরদিকে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে রাঙ্গুনিয়া উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালানি অবোধ সৃষ্টি করে। এসময় দুর্ভোগে পড়ে বিভিন্ন স্থানে যাতায়াতকারীরা।
রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন বলেন, অপরাধীরা মাসুদের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments