Homeপ্রযুক্তিকর্মশালাউদ্ভাবনী প্রযুক্তির প্রসারে আলীকদমে সেমিনার ও প্রদর্শনী

উদ্ভাবনী প্রযুক্তির প্রসারে আলীকদমে সেমিনার ও প্রদর্শনী

বান্দরবানের আলীকদম উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনকে উৎসাহিত করতে “স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-এর আয়োজনে এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও আলীকদম উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোঃ রাকিবুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম।

সেমিনারে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ, আধুনিক বিজ্ঞানভিত্তিক উন্নয়ন এবং প্রযুক্তিকে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং স্থানীয় উদ্ভাবকদের উৎসাহিত করা সময়ের দাবি।

এ সময় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও উদ্ভাবকরা তাদের তৈরি বিভিন্ন প্রযুক্তি ও গবেষণামূলক কার্যক্রম তুলে ধরেন। এসব প্রদর্শনী ঘিরে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন, সাধারণ মানুষের মধ্যে প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments