Homeপ্রযুক্তিকর্মশালালামায় এলিফ্যান্ট করিডোরে সচেতনতামূলক প্রচারণা অভিযান

লামায় এলিফ্যান্ট করিডোরে সচেতনতামূলক প্রচারণা অভিযান


মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক


পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বন্যহাতি করিডোরের ঠান্ডাঝিরি পাড়ায় সোমবার ০৪ (মে’ ২৬ইং) বন্যহাতি ও মানুষের মধ্যকার দ্বন্দ্ব হ্রাসে সচেতনতামূলক প্রচারণা অভিযান অনুষ্ঠিত হয়েছে। “বন্যহাতির চলাচল এলাকায় মানুষ ও বন্যহাতির মধ্যকার দ্বন্দ্ব হ্রাসে সচেতনতামূলক প্রচারণা অভিযান” শীর্ষক এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল – “সংঘাত নয়, সহাবস্থান চাই – মানুষ ও হাতির বন্ধন গড়ি”। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়, যার সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ইউএনডিপি।অনুষ্ঠানে লামা বন বিভাগের ইয়াংছা স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। তিনি মানুষ-বন্যপ্রাণীর দ্বন্দ্বের কারণ, প্রশমন কৌশল এবং করণীয়-বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন। ফাঁসিয়াখালী রেঞ্জের এলিফ্যান্ট রেসপন্স টিমের দলনেতা জনাব মানিক, হাতির চলাচল এলাকায় নিরাপদ আচরণ, চারণভূমি সংরক্ষণ ও প্রয়োজনে সৃষ্টির গুরুত্ব, বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত হলে সরকারি ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার অংসাইন জীববৈচিত্র্য সংরক্ষণে হাতির করিডোরের গুরুত্ব, করিডোর সংলগ্ন এলাকায় জীববৈচিত্র্য পুনরুদ্ধার কার্যক্রমের প্রয়োজনীয়তা এবং এ ধরনের প্রচারণার লক্ষ্য ও প্রত্যাশা তুলে ধরেন। এই প্রচারণা অভিযান সঞ্চালনা করেন লামা উপজেলা বায়োডাইভারসিটি এ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর রুবেল কবির। অনুষ্ঠানে স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। কর্মসূচিতে রঙিন পোস্টারের মাধ্যমে সচেতনতামূলক বার্তা উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের এসব বার্তা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি ফাঁসিয়াখালী নেচার টিম আশপাশের পাড়া ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করে। এছাড়া ইয়াংছা বন্যহাতি করিডোরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে মানুষকে বন্যহাতির আবাসস্থল রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। কর্মসূচিতে জীববৈচিত্র্য সংরক্ষণ গ্রুপের সদস্যসহ মোট ৯৪ জন স্থানীয় পাড়াবাসী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন যার মধ্যে ৪৩ জন ছিলেন নারী। অনুষ্ঠানে স্থানীয় জনগণ তাদের কৃষি জমি ও বাগানে বন্যহাতি সংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন। পরিশেষে প্রকল্প প্রতিনিধিরা আশা ব্যক্ত করেন, এ ধরনের প্রচারণা অভিযান মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করে মানুষ ও বন্যহাতির সহাবস্থান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বল জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments