Homeসর্বশেষ খবরআনোয়ারায় মে দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক রোগী

আনোয়ারায় মে দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক রোগী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর গুয়াপঞ্চক এলাকায় মহান মে দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১মে) গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উত্তর গুয়াপঞ্চক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং ব্যবসায়ী ও সমাজসেবক শাকিল উদ্দিন শাহ’র ব্যবস্থাপনায় এই চিকিৎসা ক্যাম্পে সকাল থেকেই স্থানীয় নারী পুরুষ ও শিশুরা সেবা নিতে আসে।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে দুই শতাধিক রোগী চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
সেবা নিতে আসা রোগীরা জানান, চিকিৎসার জন্য সাধারণত দূরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কিন্তু নিজ এলাকায় এ ধরনের উদ্যোগে সহজেই চিকিৎসা সেবা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লোকমান শাহ এ উদ্যোগকে একটি মহৎ কাজ হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা।

ক্যাম্পের ব্যবস্থাপক শাকিল উদ্দিন শাহ বলেন, অনেকেই ছোটখাটো অসুখ-বিসুখ অবহেলা করে ডাক্তারের কাছে যেতে চান না। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছি।
তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে এ ধরনের সেবামূলক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, উত্তর গুয়াপঞ্চাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী,সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট হাবিবুল বাহার রাসেল, ব্যবসায়ী ইমাম হোসেন, পিএবি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments