Homeসর্বশেষ খবরডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত

ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি


রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক মরহুম মোহাম্মদ দিদারুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার মধ্যপ্রাচ্য ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মাস্কাটের রুই হোটেল আলেকজান্ডারে অনুষ্ঠিত এই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি সিআইপি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুন্নবী শাহ জাহানের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের যুগ্ম সাধারণ সম্পাদক সিআইপি পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী, সিআইপি পলাশ চৌধুরী সজল, বাংলাদেশ স্পোর্টস ক্লাব ওমানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দীন,
ওমানের মাই টিভি প্রতিনিধি আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মান্নান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইমরান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হাবিব রহমান, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ আহসান উল্লাহ, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ ফারুক, আহমদ উল্লাহ হাসান, মোহাম্মদ সাহেদুল আলম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ বাবর বাঙালী, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ বাবুল চৌধুরী, মোহাম্মদ সোলাইমান (সুমন), মোহাম্মদ শফিউল বশর, মোহাম্মদ শুয়াইবুল হক বাবলু, মোহাম্মদ জমিল উদ্দিন, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ মিশুক, মোহাম্মদ মিয়া, আবু হান্নান। এছাড়াও ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ, দুবাই থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ মুনছুর আলম (জিহান), সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম এবং মোহাম্মদ হানিফ।
স্মরণ সভায় প্রধান অতিথি সিআইপি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, মরহুম দিদারুল আলম শুধু ডাবুয়া নয়, পুরো রাউজানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি মরহুমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন মরহুমের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। একইভাবে সিআইপি আমান উল্লাহ চৌধুরী ও সিআইপি পলাশ চৌধুরী সজল মরহুমের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
স্মরণ সভায় মরহুম দিদারুল আলমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন আজমিরী ও মোহাম্মদ ফজলুল হক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments