আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে মিছিল নিয়ে অংশ নিয়েছেন আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ১ নম্বর বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী , দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী।
সোমবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এ র্যালিতে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতৃত্বে ইকবাল হায়দার চৌধুরীর বৈরাগ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে র্যালিতে যোগ দেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি।
এ সময় আনোয়ারা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







