Homeঅপরাধ ও আইনরাউজানে সাংবাদিকের মাকে ঘরে ঢুকে লাঠিপেটা- প্রেসক্লাবের নিন্দা

রাউজানে সাংবাদিকের মাকে ঘরে ঢুকে লাঠিপেটা- প্রেসক্লাবের নিন্দা

প্রতিকী ছবি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


চট্টগ্রামের রাউজানে বসতঘরে ঢুকে রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদের মা বানু আকতারকে (৫৫) লাঠিপেটা ও তাঁর বোনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের পাশাপাশি তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে উপজেলার চিকদাইর ইউনিয়নের করম আলী হাজীর বাড়িতে।
ভুক্তভোগী বানু আকতার রাউজান থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায় পূর্ববিরোধের জেরে মো. রুবেল, মো. রমজানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন গালিগালাজ করতে করতে তাঁদের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁকে কাঠের লাঠি দিয়ে মারধর করা হয়। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর মেয়ে সানজিদা আকতারকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর মামলা করলে প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। এদিকে সাংবাদিকের মাকে বসতঘরে ঢুকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন রাউজান প্রেসক্লাবের সভাপতি প্রদীপ শীল ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানাসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।


এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতারা বলেন, একজন সাংবাদিকের পরিবারের সদস্যকে এভাবে বসতঘরে ঢুকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন অত্যন্ত উদ্বেগ জনক। এ ধরনের ঘটনায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একই সঙ্গে সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ ঘটনার প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments