Homeজাতীয় সংবাদপার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কর্মসংস্থান ও উন্নয়নমূলক কার্যক্রমে নতুন উদ্যোগ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কর্মসংস্থান ও উন্নয়নমূলক কার্যক্রমে নতুন উদ্যোগ

সুমন চৌধুরী, বিশেষ প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন উদ্যোগ ও প্রকল্প গ্রহণ করছে। পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দেবে।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় সংসদ ও বান্দরবান পার্বত্য জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ আব্দুল মালেককে বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

মোঃ আব্দুল মালেক বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন। জনগণের কল্যাণে যেকোনো উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও টেকসই উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments