Homeসর্বশেষ খবরকুরুকপাতায় ম্রো সম্মেলন: ম্রোদের উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস

কুরুকপাতায় ম্রো সম্মেলন: ম্রোদের উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস

টি আই মাহামুদ

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতায় ম্রো সম্প্রদায়ের অংশগ্রহণে মুরং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সম্মেলনে ম্রো জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এছাড়া ৫৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক, জেডএস ও আলীকদম জোনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ম্রো সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে রিজিয়ন কমান্ডার ম্রো সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিশু-কিশোরদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। পাশাপাশি স্থানীয় কৃষি ও উৎপাদনশীল কর্মকাণ্ডের প্রসারের মাধ্যমে ম্রো জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় ম্রো সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে ম্রো সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের সম্মেলনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টদের যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়, যা ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে আরও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্মেলনটি সম্পন্ন হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments