Homeরাজনীতিযুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মালেক, পেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদকের...

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মালেক, পেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদকের দায়িত্ব

Oplus_131072

বান্দরবান প্রতিনিধি:


বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বান্দরবান পার্বত্য জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আব্দুল মালেক। তাকে কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের পর মো. আব্দুল মালেক সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার, উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় মো. আব্দুল মালেক বলেন, তার ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার ও উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি যুব অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায্য অধিকার, উন্নয়ন ও কল্যাণে কাজ করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে সংগঠনের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

মো. আব্দুল মালেক মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, যেন তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক লাভ করেন। নতুন দায়িত্ব পালনে সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের দোয়া, পরামর্শ ও সহযোগিতাও কামনা করেন তিনি।

মো. আব্দুল মালেকের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়াকে পার্বত্য চট্টগ্রামকেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রমে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন সংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, নতুন দায়িত্বের মাধ্যমে পার্বত্য অঞ্চলে যুব অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments