Homeসর্বশেষ খবরপুকুরে ডুবে গ্রাণ গেলো চুয়েট শিক্ষার্থীর

পুকুরে ডুবে গ্রাণ গেলো চুয়েট শিক্ষার্থীর

প্রদীপ শীল, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর কাজী নজরুল ইসলাম হলের পাশের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে। অর্ণব সাহা চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ ব্যাচের শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফেনী।


জানা যায়, সন্ধ্যায় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা শেষে কাজী নজরুল ইসলাম হলের পুকুরে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নামে।

একপর্যায়ে অর্ণব সাহ পানিতে তলিয়ে যায়। পরে বাকি শিক্ষার্থীরা তাকে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করেন। তাকে উদ্ধার করে শিক্ষার্থীরা চুয়েট মেডিক্যাল নেওয়া পর দ্রুত চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯ দিকে মৃত ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments