Homeসর্বশেষ খবরআলীকদম সীমান্তে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন, চিকিৎসা ও হাম টিকাসেবা প্রদান

আলীকদম সীমান্তে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন, চিকিৎসা ও হাম টিকাসেবা প্রদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিশুদের হাম প্রতিরোধক টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
রবিবার (১৯ মে) আলীকদম ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নটি দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এমএসসি এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত চিকিৎসকদের সমন্বয়ে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের দুর্গম বিজিবি মাদকবিরোধী ক্যাম্প এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় চিকিৎসাসেবা বঞ্চিত নারী, পুরুষ ও শিশু মিলিয়ে দেড় শতাধিক স্থানীয় পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের হাম প্রতিরোধক টিকাও প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
মেডিকেল ক্যাম্পেইন ও টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম, এনডিসি, পিএসসি এবং বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল মুহাম্মদ ফয়জায়েত জামিল। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments