সুবাস চন্দ্র, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টায় নেতাকর্মীদের নিয়ে উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকার কৃষক আলম হোসেনের দেড় বিঘা জমির পাকা ধান কেটে দেন তিনি। পরে নেতাকর্মীদের সহায়তায় সেই ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
আলম হোসেন বলেন, ‘গত ৮-১০ দিন ধরে শ্রমিক না পাওয়ায় জমি থেকে ধান কাটতে পারছিলাম না। ধান নষ্ট হওয়ার আশঙ্কায় বেশ চিন্তায় ছিলাম। হঠাৎ এমপি সাহেব নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
সংসদ সদস্য ফজলে হুদা বলেন, ‘মহাদেবপুর ও বদলগাছী দুই উপজেলায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি চলছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষক যারা শ্রমিক সংকটে ভুগছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কৃষক আর্থিক সমস্যা বা শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না, তাদের ধান কেটে ঘরে তুলে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করবে। মূলত নেতাকর্মীদের মহত এই কাজে উৎসাহ প্রদান করতেই আমি নিজে কাস্তে হাতে উপস্থিত হয়েছি। কৃষকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি, তাই তাদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে কৃষকরা সরাসরি লাভবান হবেন।’
এদিকে সংসদ সদস্য নিজেই জমিতে কাস্তে হাতে ধান কাটতে নামলে স্থানীয় উৎসুক মানুষ ভিড় করে। সংসদ সদস্যের সরাসরি মাঠে নেমে ধান কাটার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিল মহাদেবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর এনামুল হক, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি ইমরুল কায়েস, উপজেলা কৃষক দলে সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, চেরাগপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম বেলু, চেরাগপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাহাজাহান ইসলাম সাঈফ ও চেরাগপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কলাম আজাদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী
অপর দিকে এমপি ফজলে হুদার নির্দেশে বদলগাছী কৃষক দলের উদ্যোগে একই সঙ্গে উপজেলার হাটিকালচার মাঠে ধান কাটার কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মী। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ সভাপতি রেজাউন নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, উপজেলা কৃষক দলের সভাপতি জহরুল ইসলাম প্রমূখ।





