Homeঅপরাধ ও আইন৮ তলার অনুমোদনে ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন ফ্ল্যাটের ক্রেতা-বাসিন্দারা

৮ তলার অনুমোদনে ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন ফ্ল্যাটের ক্রেতা-বাসিন্দারা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন অমান্য করে আটতলার অনুমোদনের বিপরীতে ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে নন্দনকানন ২নং গলি,গোলাপ সিংহ লাইনে অবস্থিত মজুমদার বনিক ভবন(মহামায়া ভবন)
এ ভবনের সিন্ডিকেটের মূল হোতারা হলেন প্রমোদ কান্তি ধর(তপন) ,শুভাশিষ পোদ্দার(বাবুল),সুমন নন্দী ,সুভাষ নাথ ওঅয়ন ধর

সরেজমিন জানা গেছে, ভবনটির জন্য আটতলার অনুমোদন দেওয়া হয়। সিডিএ ১০ তলার অনুমোদন দেয়নি। আটতলা অনুমোদনকে তোয়াক্কা না করে ১০ তলা ভবন নির্মাণ সম্পন্ন করে এবং ফ্ল্যাটের ক্রেতাদেরকে প্লাট বুঝিয়ে দেয় এবং তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা যায়।

এরই মধ্যে আইনবিধির তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন গড়ে উঠেছে চট্টগ্রামে। নকশা অনুমোদনের পরের ধাপগুলো মানা হয়নি, গুণগত মানহীন উপকরণ ব্যবহার করা হয়েছে। তাই বড় মাত্রার ভূমিকম্প হলে চট্টগ্রাম নগরের অন্তত ৭০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
বিশেষজ্ঞরা বলছেন, নকশা না মেনে ভবন করা, গুণগত মানসম্পন্ন নির্মাণ উপকরণসামগ্রী ব্যবহার না করায় বেশি ঝুঁকি তৈরি হয়েছে। ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা চালানো ও পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর যথাযথ প্রস্তুতি ও সুযোগ-সুবিধাও নেই।

নন্দনকানন ২নং গলি,গোলাপ সিংহ লাইনে অবস্থিত মজুমদার বনিক ভবন(মহামায়া ভবন) টিতে নেই কোন অগ্নি নির্বাপন ব্যবস্থা, এবং গাড়ি চলাচলের রাস্তা । যদি কোন প্রকার দুর্ঘটনার সম্মুখীন হয় তখন এই ভবনটির ক্রেতা ও ভাড়াটিয়ারা ক্ষতিগ্রস্ত হবে কারণ আগে উল্লেখ করা হয়েছে চলাচলের রাস্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। সিডিএ তে অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি তাই এই ভবনটির ক্রেতা এবং বাসিন্দারা সিডিএ কর্তৃপক্ষর কাছে দাবি করে বলেন এই জটিল সমস্যার একটি সমাধানের ব্যবস্থা করে দিতে
এলাকার বাসিস কাছ থেকে জানা যায় বারবার অভিযোগ করা সত্ত্বেও পদক্ষেপ গ্রহণ করেনি সিডিএ কর্তৃপক্ষ । সি ডি এ কর্তৃপক্ষর কাছ থেকে এর একটি সুস্থ পদক্ষেপ চান এই ভবনটির ক্রেতা, ভাড়াটিয়ারা এবং এলাকাবাসী

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments