আনোয়ারা চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের গোলচত্বর এবং রোড মিডিয়ান অংশে বৃক্ষরোপণ করে একর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম।
এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহউদ্দীন চৌধুরী, পটিয়া সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান পারভেজ, সহকারী প্রকৌশলী ফারুক আবদুল্লাহ, চট্টগ্রাম সড়ক জোনের সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবু আহসান মুহাম্মদ আজিজুল মোস্তফা, মোহাম্মদ শহিদুল আলম, আবু হানিফ প্রমুখ
এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম বলেন, এ বৃক্ষরোপন কর্মসূচী পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্য বহুগুন বৃদ্ধি করবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।





