Homeসর্বশেষ খবররামু ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আব্হায়ক কমিটি গঠন

রামু ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আব্হায়ক কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি


রামুতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের মোজো ও মাল্টিমিডিয়া রিপোর্টারদের সমন্বয়ে গঠিত সংগঠন “রামু ক্রাইম রিপোর্টার্স ইউনিটি”-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রামু প্রতিনিধি মো. সাইদুজ্জামান সাঈদ ও সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও প্যানোয়া নিউজের রামু উপজেলা প্রতিনিধি উচ্ছ্বাস বড়ুয়া।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দৈনিক সকালের কক্সবাজার ও টেলিগ্রাম নিউজের রামু প্রতিনিধি মো.আব্দুল্লাহ এবং যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রামু খবর ২৪-এর স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন মাহিম,সি.যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ঘোষণা জেলা প্রতিনিধি ও ডেইলি মর্নিং গ্লোরির কক্সবাজার ব্যুরো এস এম লুৎফুর কবির।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও প্যানোয়া নিউজের নিজস্ব প্রতিবেদক এন. এ  সাগর, দৈনিক কালবেলা পত্রিকার রামু প্রতিনিধি রিজন বড়ুয়া, রামু নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম,রামু বার্তা নিউজের স্টাফ রিপোর্টার মামুনুর রশীদ মুন্না,রামু কণ্ঠ নিউজের স্টাফ রিপোর্টার শাহারিয়ার নাজিম জয়,এবং রামু কণ্ঠ নিউজের নিজস্ব প্রতিনিধি অতুন বড়ুয়া,রামু নিউজ ২৪ এর নিজস্ব প্রতিনিধি মোবারক হোসেন। 

নবগঠিত এই কমিটির মাধ্যমে রামু উপজেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি,পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments