HomeRecipesবিদেশডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান'র আহ্বায়ক কমিটি গঠন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান’র আহ্বায়ক কমিটি গঠন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


মধ্যপ্রাচ্যে অবস্থানরত রাউজানের ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আহবায়ক কমিটির আত্ম প্রকাশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ ওমানের আল হামেরিয়াস্থ হোটেল ২৪ নামে একটি হলে অনুষ্ঠিত আহবায়ক কমিটির আত্ম প্রকাশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তারা প্রবাসী ডাবুয়া বাসীর ঐক্যবদ্ধ থাকা, প্রবাসীদের আত্মসামাজিক উন্নয়ন, অসহায় গরিব মানুষের সেবা প্রদানের উপর গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য কেন্দ্রীয় ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান, ও দুবাই আহবায়ক কমিটি গঠন করা হয়। রাউজানের ডাবুয়া প্রবাসীদের নিয়ে কেক কাটার মধ্যেদিয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ঈদের নানা খাবারের আয়োজন করে প্রবাসী ডাবুয়া বাসী।
মধ্যপ্রাচ্যে ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুন্নবী শাহ জাহানের সঞ্চালনায় ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী (বাবলু), সিআইপি সজল চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ফজলুল হক। এই সময় অনলাইনে যুক্ত ছিলেন দুবাইয়ের আহবায়ক সাংবাদিক এম  মনসুর আলম (জিহান), সদস্য সচিব ব্যবসায়ী ইসমাইল হোসেন। এছাড়া সদস্যদের মধ্যে মোঃ আলমগীর, মোঃ ইমরান খান,  মোঃ শফিউল আলম,  আহসান উল্লাহ, মোহাম্মদ তাজুল ইসলাম, আহমদ উল্লাহ (হাসান), মোঃ হোসেন, আবুল বশর, মোঃ সাকিব, মোঃসাইদ, সাইফুল ইসলাম, মোঃ বাবর,  আশিকুর রহমান, মোঃ সোলাইমান (সুমন) উপস্থিত ছিলেন।
পরে আগত অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দরা নৈশভোজে আংশ গ্রহন করেন।
উল্লেখ, ওমান, দুবাই, কাতার সহ বিভিন্ন দেশের অবস্থানরত ডাবুয়া প্রবাসীরা ডাবুয়া ইউনিয়নের গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য প্রবাসী কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। এ কমিটি মানবিক ও সামাজিক কাজে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments