কমল কৃষ্ণ দে
খাগড়াছ‌ড়ি সংবাদদাতা

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় না‌হিদ হাসান (৬) না‌মে এক শিশু কুকু‌রের কাম‌ড়ে গুরুতর আহত হ‌য়ে‌ছে।
র‌বিবার (১৫মার্চ) সকালে মা‌টিরাঙ্গা পৌরসভার ১০ নং ইসলামপুর এলাকায়
এ দুর্ঘটনা ঘ‌টে। নাহিদ স্থানীয় নূর উদ্দি‌নের ছে‌লে।

ভুক্ত‌ভো‌গির পিতা নূর উদ্দিন জানান,
সকাল সা‌ড়ে ১০টর দি‌কে গোসল শে‌ষে শিশু‌টি বা‌ড়ির উঠা‌নে রো‌ধে দা‌ড়ি‌য়ে ছিল। এমন সময় হঠাৎ ক‌রে এলাকার এক‌টি কুকুর এসে এলোপাথারী কামরা‌নো ফ‌লে শিশু‌টির মুখ,‌পিঠ,ঘার সহ শরী‌রের বি‌ভিন্ন জায়গায় রক্তাক্ত হয়। শিশু‌টির চিৎকা‌রে প‌রিবা‌রে লোক জন এসে শিশু‌টি‌কে উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা হাসপাতা‌লে নি‌য়ে যায়। প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে বা‌ড়ি নি‌য়ে যায়।
প‌রিতা‌পের বিষয় হ‌লো দীর্ঘ সময় হাসপাতা‌লে ভ‌্যা‌কসিন না থাকায় চরম দু‌র্ভোগে প‌ড়েছে ভুক্ত‌ভো‌গিরা।

মা‌টিরাঙ্গা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মেডি‌কেল অ‌ফিসার মিল্টন ত্রিপুরা জানান, রো‌গির চিকিৎসা দেয়া হ‌য়ে‌ছে। গত ১বছ‌রেরও বে‌শি সময় হাসপাতা‌লে ভ‌্যা‌ক্সিন সর্বরাহ না থাকায় তা দেয়া সম্ভব হয়‌নি। তবে সং‌শ্লিষ্ট‌্য দপ্তরে ভা‌ক্সি‌নের চা‌হিদা পত্র দেয়া হ‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here