সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বিভিন্ন দপ্তরে পতাকা উত্তোলন, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহম্মদ, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, উপজেলা মেডিকেল অফিসার নুর উদ্দিন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান  এবং সঞ্চালনায় রুবেল বড়ুয়া ( কৃষি)। 

এছাড়াও উপস্থিত ছিলেন থানা উপ-পরিদর্শক ( এসআই):আলাউদ্দিন সরকার,  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা,  যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানী বড়ুয়া,  শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা,প্রভাষক হারুনুর রশিদ, পল্লী সঞ্চয় ব্যংকের শাখা ব্যবস্থাপক (চ. দা.) আশাপ্রিয় চাকমা, শিক্ষক সুমী চক্রবর্তী, স্বপন দাশ এবং তথ্য আপা আম্বিয়া বেগমসহ সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here