শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘবে একটি চাঁন্দের গাড়ি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) বিকেলে মুননুয়াম পাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে ‘সম্প্রীতি এক্সপ্রেস’ নামের গাড়িটির চাবি স্থানীয় পাড়া প্রতিনিধিদের হাতে তুলে দেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার।

গাড়িটি মূলত মুননুয়াম পাড়া, আরথাহ পাড়া, হ্যাপিহিল পাড়া ও বাসাত্লং পাড়াসহ মোট ১৪টি পাড়ার বম, মার্মা, তঞ্চংগ্যা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি রোগীকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কাজে ব্যবহৃত হবে।

দীর্ঘদিন ধরে এই রুটে নিয়মিত কোনো গাড়ি না থাকায় বেশি ভাড়া দিয়ে চলাচল করতে হতো স্থানীয়দের। সেনাবাহিনীর এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন পাড়াবাসী। গাড়িটি পরিচালনার জন্য স্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here