ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে তুলতে ৭৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য জনাব মো. হারুনুর রশীদ।

এ সময় তিনি বলেন, দুস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতায় অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে ৭৫ জন নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী নারীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এবং পৌর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here