ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাররশিয়া ভিমপাড়া হাট এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও নগদ ১৬ হাজার ৪৫০ টাকাসহ কবিরুল ইসলাম ওরফে কবির (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া ভিমপাড়া হাট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার কবিরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম এবং মায়ের নাম রেহেনা বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে তাঁর কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও নগদ ১৬ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”তিনি মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here