চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:


“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি এলাকায় জনাব মোহাম্মদ এহেছানুল হকের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী ম্যাচে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কুতুবউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আব্দুল মালেক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম শহিদ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার মাঈনুল হাসান হিরো, সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ নাজেম উদ্দীন, যুবদলের সহ-সভাপতি জাফর আলম, জনতা ব্যাংকের মোহাম্মদ কায়েস, সমাজসেবক ও ক্রীড়াবিদ তৈয়ব সোলতান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ হামীম ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, মোজাহিদুল ইসলাম নয়ন, ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক লোকমান হাসান এবং চাকুরীজীবী নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। তাই তরুণ সমাজকে মাঠমুখী করতে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব রয়েছে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজক ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে উদ্বোধনী ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে।

তরুণদের মাঠমুখী করার এ উদ্যোগের জন্য জনাব মোহাম্মদ এহেছানুল হক ও আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here