Homeমানবিকমা‌টিরাঙ্গা জোন হস্তান্তর কর‌লেন ঘরপ্রাকৃ‌তিক দু‌র্যো‌গে ক্ষ‌তিগ্রস্ত কচাকলা ত্রিপুরকে

মা‌টিরাঙ্গা জোন হস্তান্তর কর‌লেন ঘরপ্রাকৃ‌তিক দু‌র্যো‌গে ক্ষ‌তিগ্রস্ত কচাকলা ত্রিপুরকে

কমল কৃষ্ণ দে
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির জেলাধীন মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত গৃহহীন বৃদ্ধ‌কে নতুন ঘর হস্তান্তর ক‌রে‌ছে গুইমারা রিজিয়নের আওতা‌ধিন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।

র‌বিবার (১৯জুলাই) দুপুরের দি‌কে জোন উপ অ‌ধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রু‌বেল মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়ার স্থানীয় কচাকলা ত্রিপুরাকে এ ঘর হস্তান্তর ক‌রেন।

এর আগে টানা বর্ষণে বৃ‌দ্ধের মা‌টির ঘর‌টি ধ‌সে প‌ড়ে। খবর পে‌য়ে গত ১৩ জুলাই মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ খান ঘটনাস্থ প‌রিদর্শন ক‌রে ক্ষতিগ্রস্ত বৃদ্ধের খোঁজখবর নেন এবং দ্রুত একটি নিরাপদ বসতঘর নির্মাণের উদ্যোগ গ্রহন ক‌রেন। ঘর নির্মান শে‌ষে বৃদ্ধ‌কে বসত ঘর হস্তান্তর ক‌রা হয়।

জোন উপ অ‌ধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রু‌বেল জানান, দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশ‌াপাশি পাহা‌ড়ে শা‌ন্তি, সম্প্রী‌তি ও উন্নয়‌নের ল‌ক্ষে আর্তমানবতার সেবায় কাজ কর‌ছে সেনাবা‌হি‌নী। আগামী‌তেও এধর‌নের কার্যক্রম অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

নতুন ঘর পে‌য়ে আবেগাপ্লুত কচাকলা ত্রিপুরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তার জীবনে নতুন করে আশার আলো জ্বাগিয়েছে। পাশাপাশি তিনি সেনাবাহিনীর সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।

এমময় মা‌টিরাঙ্গা উপ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক সু‌নি ত্রিপুরা , স্থানীয় সাংবা‌দিক ও এলাকার মান‌্যগন‌্য ব‌্যা‌ক্তিবর্গ গন উপস্থিত ছি‌লেন।

কমল কৃষ্ণ দে
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
মোবাইল :-০১৫৫৬৬২৭৮৮১
১৯ জুলাই/২০২৬ইং

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments