কমল কৃষ্ণ দে,
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এর তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হ্লাপ্রুসাই মারমা (২৬) গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের থোয়াইগ্য মারমার ছেলে। তেজেন্দ্র চাকমা (২৭) সে গুইমারা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুমইল্লা চাকমার ছেলে। বিশ্ব ত্রিপুরা (৩২) সে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের মানসি পাড়ার দূর্গ মোহন ত্রিপুরার ছেলে।
‎
এসময়, তাদের কাছে থাকা ১টি এলজি, ১টি পিস্তল, পিস্তলে ম্যগাজিন ও দুই রাউন্ড গুলি, এলজির কার্তুজ ২টি, ১টি খেলনার পিস্তল, ১টি ছুড়ি, এক জোড়া বুট জুতা, নগদ ১১ হাজার টাকা,এবং তাদের ব্যবহৃত তিনটি ব্যাগ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙার সেনাজোন ও যৌথবাহিনির একটি টহল উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফের তিন সদস্য গ্রেফতার করা হয়।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ ওসি সাহেদ বলেন, ইউপিডিএফের তিন সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

কমল কৃষ্ণ দে,
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) সংবাদদাতা
তারিখ :২৫-০৬-২৬ইং
মোবাইল :০১৫৫৬৬২৭৮৮১

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here