Homeরাজনীতিগজারিয়ায় একাধিক উন্নয়ন কর্মকান্ড উদ্ধোধন করলেন এলজিইডি মন্ত্রী

গজারিয়ায় একাধিক উন্নয়ন কর্মকান্ড উদ্ধোধন করলেন এলজিইডি মন্ত্রী

ওসমান গনি, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা একাধিক উন্নয়ন কর্মকান্ড উদ্ধোধন ও পরিদর্শন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর,এই সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গজারিয়া উপজেলার একাধিক উন্নয়ন কাজের উদ্ধোধন উপলক্ষ্যে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রথমে তিনি ভবেরচর বাজারস্থ ২কোটি ৩৫লাখ টাকা ব্যায়ে নির্মিত দুই তলা বিশিষ্ট গ্রামীন বাজারের ভবন উদ্ধোধন করেন,পরবর্তীতে কালীগাছ তলায় ব্র‍্যাক অফিস-ইমামপুর এর দুই কি:মি:রাস্তার পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, রসূলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী ব্রীজ নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে, আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও ব্রীজ আছে ইনশাআল্লাহ আমরা পাঁচ বছরের মধ্যে সব কমপ্লিট করে দেব। তিন মাসে যা কাজ হয়েছে আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি।

তিনি গজারিয়াবাসীর বহুল প্রত্যাশিত ফুলদী ব্রীজ নির্মাণ নিয়ে আরও বলেন,এই বছরের মধ্যেই ফুলদী ব্রীজের নির্মাণ কাজ শুরু হবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন,বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সংসদ সদস্য শাম্মী আক্তার,তাহসিনা রুশদীর লুনা,
এড্যা:ফাহমিদা নাসরিন,এলজিইডির প্রধান প্রকৌশলী মো:বেলাল হোসেন,জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী,পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএম,উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়াসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments