Homeপ্রযুক্তিচট্টগ্রাম মহানগরের বিকল্পে তিন উপজেলায় গড়ে উঠবে নতুন স্যাটেলাইট শহর

চট্টগ্রাম মহানগরের বিকল্পে তিন উপজেলায় গড়ে উঠবে নতুন স্যাটেলাইট শহর

ডেস্ক নিউজ

চট্টগ্রাম মহানগরীর ওপর ক্রমবর্ধমান জনবসতির চাপ কমানো এবং পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে আনোয়ারা, পটিয়া ও হাটহাজারী উপজেলাকে কেন্দ্র করে তিনটি স্যাটেলাইট টাউন নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান (২০২৫-২০৫০)’ শীর্ষক ২৫ বছর মেয়াদি এই পরিকল্পনায় উপজেলা তিনটিতে বিশেষায়িত শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলার কথা বলা হয়েছে। পরিকল্পনাটি প্রণয়ন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
এর মাধ্যমে বন্দর নগরীকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি করা হয়েছে এই দীর্ঘমেয়াদি ও সমন্বিত রূপরেখা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিডিএর এই মাস্টারপ্ল্যানের সঙ্গে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহারের উন্নয়ন লক্ষ্য ও অঙ্গীকারের নীতিগত ও কৌশলগত মিল রয়েছে। বিশেষ করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং চট্টগ্রামকে দেশের প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির সঙ্গে স্যাটেলাইট টাউন ও বাণিজ্যিক জোনের প্রস্তাবগুলো সামঞ্জস্যপূর্ণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments