HomeRecipesবিদেশকাতারে টেবিল ফুড ডেলিভারি কোম্পানির ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

কাতারে টেবিল ফুড ডেলিভারি কোম্পানির ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

বাৎসরিক সেরা রাইডারদের পুরষ্কিত ও কোম্পানির সকল স্টাফ দের ঈদ বোনাস প্রদান।

আহসান উল্যাহ সজিব, দোহা, কাতার:


পবিত্র মাহে রমজান উপলক্ষে টেবিল ডেলিভারি কোম্পানির উদ্যোগে এক জমকালো ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লার কৃতি সন্তান মুরাদনগরের হযরত দয়ালবাবা বুলবুলি শাহ’র আওলাদ মোঃ কামাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির কালচারাল সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান মামুন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও হাফেজ কারী হেমায়েত উল্লাহ।

আরো উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী ও নবাব কোম্পানির স্বত্বাধিকারী মোঃ জুয়েল মিয়া।
আরো উপস্থিত ছিলেন বেলাল মিয়া এবং সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা হাজারি, উপস্থিত ছিলেন কোম্পানির “মার্কেটিং ম্যানেজার” ক্লিন ইমেজ ব্যক্তিত্ব মো:তোকি ইসলাম, প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ডেলিভারি কর্মী।


অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে, সাম্প্রতিক কঠিন পরিস্থিতি ও প্রতিকূলতার মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে সেবা প্রদান করে যাওয়া ডেলিভারি কর্মীদের ভূয়সী প্রশংসা করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডেলিভারি কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল পরিস্থিতির মাঝেও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার জন্য এসব কর্মীদের এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments