Home সর্বশেষ খবর রংপুর রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রংপুর রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0

রিয়াজুল হক সাগর, রংপুরঃ


বদলিজনিত কারণে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) শাহ মমতাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, শাহ মমতাজুল ইসলাম কর্মকালীন সময়ে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করেন।
বিদায়ী অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলাম তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা ও আন্তরিক সমর্থন দেওয়ার জন্য রেঞ্জ ডিআইজিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি.এম. আশরাফ উল্যাহ তাহের,পএএসপি (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. মনজুরুল আলমসহ রংপুর রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version