Home অপরাধ ও আইন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান, হেরোইন-ইয়াবাসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান, হেরোইন-ইয়াবাসহ ১ জন আটক

0

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জে:


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টাস্কফোর্স অভিযানে ৭ গ্রাম হেরোইন ও ১৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় নগদ ৯ হাজার টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত সদর থানার জয়েনগর মীরপাড়া বটতলাহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ মঈন আলী (২৮)। তিনি ওই এলাকার মৃত ওমর আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে মঈন আলীর নিজ দখলীয় বসতবাড়ি থেকে ৭ গ্রাম হেরোইন, ১৩০ পিস ইয়াবা, নগদ ৯ হাজার টাকা এবং দুটি মুঠোফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version