Home অপরাধ ও আইন নাইক্ষ্যংছড়িতে মাদক কারবারে বড় অঙ্কের অর্থ উদ্ধার, ৬ লাখ ৮০ হাজার টাকাসহ...

নাইক্ষ্যংছড়িতে মাদক কারবারে বড় অঙ্কের অর্থ উদ্ধার, ৬ লাখ ৮০ হাজার টাকাসহ গ্রেপ্তার ৩

0

সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযানে নগদ ৬ লাখ ৮০ হাজার টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা অর্থ মাদক বিক্রির বলে দাবি পুলিশের। এ ঘটনায় এলাকায় মাদক কারবারের অর্থের উৎস ও সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ব্যবসায়ীপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রধানঝিরি এলাকার জালাল আহমেদ (৩৬), পিতা মৃত গোলাম হোসেন; নুরুল আলম (৩২), পিতা সোলায়মান এবং ইয়াসিন উল্লাহ (২২), পিতা সৈয়দ আকবর।

থানা পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) হাবিব রহমান খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, উদ্ধার করা অর্থ মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট। তবে অর্থের উৎস ও এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

পরে গ্রেপ্তার তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বান্দরবান আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মাদকবিরোধী অভিযানে নগদ বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় মাদক কারবারের অর্থনৈতিক নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version