Home রাজনীতি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিনহাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রজব আলী।
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

পরে সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মাহবুবুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন।


🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version