Home সর্বশেষ খবর দেশে বদ আকিদা ও বলাৎকার মুক্ত মাদ্রাসা চাইঃ গিয়াস উদ্দিন তাহেরী

দেশে বদ আকিদা ও বলাৎকার মুক্ত মাদ্রাসা চাইঃ গিয়াস উদ্দিন তাহেরী

0
Oplus_131072

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


জনপ্রিয় ইসলামী বক্তা আল্লামা গিয়াস উদ্দিন তাহেরি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যেসব মাদ্রাসায় ঈমান বিধ্বংসকারী বদ আকিদার শিক্ষা দেওয়া হয়, জঙ্গি বানানো হয় এবং মা-বাবার স্বপ্নের প্রদীপ কচি কচি শিশুদের বলাৎকার করা হয় এই ধরনের মাদ্রাসা গুলো সরকারের আওতায় এনে আগামী প্রজন্মদেরকে জঙ্গি মুক্ত, দেশ প্রেম ও কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামের সঠিক শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, যারা এই ধরনের মাদ্রাসায় সন্তানদেরকে দিবেন একবার চিন্তা করবেন আপনার ছেলে-মেয়ে উগ্রপন্থী ও জঙ্গিবাদির দিকে ঠেলে দিচ্ছেন কিনা না। তারা বলাৎকারের স্বীকার হচ্ছে কি না। এই বিষয়গুলি মাথায় রেখে কাদের হাতে বা কোন প্রতিষ্ঠানে আপনার শিশুকে তুলে দিবেন তা একবার চিন্তা করবেন। তিনি রাউজানের পশ্চিম ডাবুয়া গাউছিয়া কমিটির ব্যবস্থাপনায় আল্লামা সৈয়দ তৈয়ব শাহ (র:) ওরশ উপলক্ষে আয়োজিত বিশাল আজিমুশশান মাহফিলে এসব কথা বলেন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের পরিচালক জে.এ.এম ইকবাল হাসান, বিশেষ অতিথি ছিলেন এডভোকেট এস এম কামাল উদ্দিন, রাজনীতি ব্যক্তিত্ব মো: কামাল মিয়া, মো: মামুন, মো:আরিফুল ইসলাম, মাওলানা নুর ইসলাম, মাওলানা আবুল বাশার মাইজভান্ডারী, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা সালামত রেজা কাদেরী, এতে আরো উপস্থিত ছিলেন শায়ের মাসুমুর রশিদ কাদেরী, আবুল মনসুর আনসারী, মাওলানা তৈয়বুর রহমান, সংগঠক ও সাংবাদিক এম মনসুর আলম জিহান, নব দিগন্ত ক্লাবের সভাপতি মাস্টার শফিউল বশর (মামুন), গহিরা উচ্ছ্বাস সংসদের সাংগঠনিক সম্পাদক ও নব দিগন্ত ক্লাবের সাবেক অর্থ সম্পাদক কে এম জিল্লুর রহমান, মো: রাশেদুল ইসলামের তত্ত্বাবধানে মাওলানা পেয়ার মোহাম্মদ এর সঞ্চালনায় মাহফিলে দেশে শান্তি, সম্প্রীতি ও উন্নতি কামনা করে মোনাজাত করেন প্রধান বক্তা আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরি।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version