Home অপরাধ ও আইন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার

0

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জে ৯ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ মো. রিপন আলী ওরফে ‘হোয়াইট রিপন’ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১টা থেকে ২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌর এলাকার রেলস্টেশনের দক্ষিণ পাশে রেললাইনের ওপর এবং আলীনগরের ভুতপুকুর এলাকায় অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিচালিত এ অভিযানে আলীনগরের ভুতপুকুর এলাকায় নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে ৯ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ রিপন আলীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version