Home সর্বশেষ খবর বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

0

সুজন কুমার তংচঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি)

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বিহার পরিচালনা কমিটির আয়োজনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিদর্শন স্থবির ও প্রিয়দর্শন ভিক্ষু।এ সময় উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অমরজিৎ চাকমা, সাধারণ সম্পাদক হরিলাল চাকমা, অর্থ সম্পাদক জ্ঞানলাল চাকমা এবং হিজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিময় চাকমা।এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ক সুনিতিময় চাকমা, রঞ্জন চাকমাসহ শত শত পুণ্যার্থী।অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদানসহ নানা ধরনের দান ও ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version