Home অপরাধ ও আইন চাঁপাইনবাবগঞ্জে (SRB)-৫ এর অভিযানে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে (SRB)-৫ এর অভিযানে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

0

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সার্কিট হাউজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সার্কিট হাউজ মোড়ে বরেন্দ্র অফিসের বিপরীত পাশে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মো. রাকিব আলী (৪০) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা গ্রামের মো. ইস্রাফিল হোসেন বিপ্লব (২৮)। বিপ্লব বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকঝড়ু এলাকায় বসবাস করেন। এসআরবি-৫, সিপিসি-১-এর পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version