Home সর্বশেষ খবর আলীকদমে মায়ের সঙ্গে ঝগড়ার পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলীকদমে মায়ের সঙ্গে ঝগড়ার পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
Oplus_131072

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে পারিবারিক বিরোধের জেরে মো. মোজাম্মেল হক (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার ১ নং আলীকদম সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সফুরঘোনা পাহাড়তলী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক ওই এলাকার আবু সুফিয়ানের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর চার মাস বয়সী একটি শিশুপুত্র রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি চুরির মামলায় গ্রেপ্তারের পর সম্প্রতি জামিনে মুক্তি পান মোজাম্মেল। আগামী ২৮ অক্টোবর ওই মামলায় তাঁর আদালতে হাজিরার দিন ধার্য ছিল। বৃহস্পতিবার রাতে হাজিরার খরচের জন্য মায়ের কাছে দুই হাজার টাকা চান তিনি। এ নিয়ে মা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয় বলে জানা গেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে প্রস্রাব করার কথা বলে ঘর থেকে বের হন মোজাম্মেল। এরপর তিনি আর ঘরে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। একপর্যায়ে তাঁরা ঘুমিয়ে পড়েন।

শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে মোজাম্মেলের স্ত্রী খালেদা বেগম ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তার পাশে একটি তেঁতুলগাছের ডালে তাঁর স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে নিচে নামান।

পুলিশের প্রাথমিক ধারণা, মামলার হাজিরার খরচের জন্য মায়ের কাছে টাকা চাওয়া এবং এ নিয়ে বিরোধের জেরে অভিমান থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আলীকদম থানা পুলিশ জানায়, খবর পেয়ে শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version