Home অপরাধ ও আইন চাঁপাইনবাবগঞ্জে সদর থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে সদর থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

0

ইমাম হাসান জুয়েল:

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জামসহ মতিউর রহমান মতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-যাদুপুর সড়কের সুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মতিউর রহমান মতি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মতিউর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি ধারালো হাসুয়া, একটি কান্তা, দুটি লোহার রড ও তালা কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version