Home সারাদেশ মিডিয়া লামায় উৎসবমুখর পরিবেশে কালবেলার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

লামায় উৎসবমুখর পরিবেশে কালবেলার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

0

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামায় উৎসবমুখর পরিবেশে দেশের জাতীয় দৈনিক দৈনিক কালবেলা–এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পত্রিকাটির চার বছরের পথচলা উদযাপন করেন স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় লামা প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে পত্রিকাটির লামা প্রতিনিধি বিপ্লব দাশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ এবং লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং জনস্বার্থ রক্ষা, অনিয়ম-অসংগতি তুলে ধরা এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের মধ্যে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। এ ক্ষেত্রে কালবেলার মতো সংবাদমাধ্যমকে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রত্যয়

দৈনিক কালবেলার লামা প্রতিনিধি বিপ্লব দাশ বলেন, “কালবেলার চার বছরের পথচলায় পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। মানুষের বাক্‌স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে জনগণের পক্ষে সংবাদ পরিবেশন করাই আমাদের লক্ষ্য।”

তিনি ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে পাঠকের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ প্রচার অত্যন্ত জরুরি। কালবেলা প্রিন্ট সংস্করণের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও পাঠকদের কাছে দ্রুত তথ্য পৌঁছে দিচ্ছে। আগামী দিনগুলোতেও অন্যায়ের সঙ্গে আপস না করে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটির সাহসী যাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে লামা থানার ওসি কায়ছার হামিদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। দেশ ও সমাজের কল্যাণে পত্রিকাটির এ ধরনের ভূমিকা প্রশংসনীয়। তিনি দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল করিম আরমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও জিটিভির প্রতিনিধি মোহাম্মদ ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন রিটু, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও মানবজমিনের প্রতিনিধি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গুর প্রতিনিধি বেলাল আহমদ।

এ ছাড়া লামা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আলোকিত সকালের প্রতিনিধি মোহাম্মদ আবুল হাসেম, সিনিয়র সহসভাপতি ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ, সহসভাপতি উজ্জ্বল বড়ুয়া, সিনিয়র সাংবাদিক এস কে খগেশ চন্দ্র প্রতিখোকন, সাংবাদিক আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, কালবেলার আলীকদম প্রতিনিধি সুজন চৌধুরী, দৈনিক দৈনন্দিনের প্রতিনিধি মো. হাসান, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি ইনতাজ হোসেন, সাংবাদিক আব্দুল ওহাব, টিআই মাহামুদ ও এস এম আকাশ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অংশ নেন।

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজিত এ বর্ষপূর্তি অনুষ্ঠান স্থানীয় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত ঐক্য এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রত্যয়কে আরও সুদৃঢ় করার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়।

Oplus_131072
🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version