Home সর্বশেষ খবর আলীকদমে আদালত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগে ভিশন২৪বাংলা পরিবারের অভিনন্দন

আলীকদমে আদালত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগে ভিশন২৪বাংলা পরিবারের অভিনন্দন

0

ডেস্ক রিপোর্ট

বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত বিচারিক কার্যক্রম চালুর উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম ভিশন২৪বাংলা পরিবার। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উদ্যোগ বাস্তবায়িত হলে আলীকদমসহ পার্শ্ববর্তী দুর্গম পাহাড়ি এলাকার মানুষের বিচারিক সেবা গ্রহণ সহজ হবে এবং ন্যায়বিচারপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে ভিশন২৪বাংলা পরিবারের পক্ষ থেকে বলা হয়, আলীকদমের ভৌগোলিক দুর্গমতা ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বিচারপ্রার্থীদের আদালত-সংশ্লিষ্ট কাজে সময় ও অর্থ ব্যয় করতে হয়। স্থানীয় পর্যায়ে বিচারিক কার্যক্রম চালু হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি বিচারিক সেবা আরও সহজলভ্য হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ন্যায়বিচারপ্রাপ্তি নাগরিকের গুরুত্বপূর্ণ অধিকার। দুর্গম এলাকার মানুষের জন্য বিচারিক সেবা সহজ করা এবং আইনের শাসন সুদৃঢ় করতে আলীকদমে আদালত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। তাই জনস্বার্থে গৃহীত এ উদ্যোগের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

ভিশন২৪বাংলা পরিবার মনে করে, আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চালু এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হবে। একই সঙ্গে পার্শ্ববর্তী দুর্গম এলাকার বিচারপ্রার্থীরাও এর সুফল পেতে পারেন।

বিবৃতিতে এ জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আদালত পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিচার বিভাগ এবং প্রশাসনের দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

ভিশন২৪বাংলা পরিবারের প্রত্যাশা, আলীকদমের মানুষের দীর্ঘদিনের দাবি ও ন্যায়বিচারপ্রাপ্তির আকাঙ্ক্ষা পূরণে এ উদ্যোগ দ্রুত বাস্তব রূপ পাবে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version