Home প্রযুক্তি কর্মশালা রামু থানার আয়োজনে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

রামু থানার আয়োজনে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

1

রামু কচ্ছপিয়া সীমান্তে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি:

​রামু (কক্সবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ-মায়ানমার সীমান্ত সংলগ্ন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​
১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত রামু থানার আয়োজনে দক্ষিণ মৌলভীকাটা এলাকায় (৩নং কচ্ছপিয়া ইউনিয়ন, ৯নং ওয়ার্ড) এই কর্মসূচি পালিত হয়।

​পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রামু প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মী মো. নুরুল হাকিমের সঞ্চালনায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দিদারুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাগণ।

​সমাবেশের মূল প্রতিপাদ্য ও আলোচনা
​মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয়।

​ যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার জোরালো আহ্বান জানানো হয়।

​ মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান, রামু থানার এসআই জুয়েল চৌধুরী এবং এএসআই টুটুল।
​এছাড়া স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বনবিভাগ (সুফল)-এর সভাপতি ও স্থানীয় কৃষক আবু তালেব এবং শাহ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​বক্তারা সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান ও সেবন রোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। র‍্যালি ও সমাবেশে স্থানীয় শত শত সাধারণ মানুষ ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version