Home সর্বশেষ খবর রাউজান প্রশাসনের সাথে পূজা উদযাপনফ্রন্ট নেতৃবৃন্দের মতবিনিময় সভা

রাউজান প্রশাসনের সাথে পূজা উদযাপনফ্রন্ট নেতৃবৃন্দের মতবিনিময় সভা

0

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


রাউজান উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দরা। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পৃথকভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি কার্যালয় ও রাউজান থানায়। জানা যায় প্রথমে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করা হয় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রাহাতুল ইসলামের সাথে পরে পৌর প্রাশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের প্রতিনিধি সেকেন্ড অফিসার তানভীর আলমের সাথে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও রাউজান প্রেসক্লাবের সভাপতি প্রদীপ শীল ও সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিটুর নেতৃত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ, সহসভাপতি অরুণ বিশ্বাস, কোষাধক্ষ্য রনজিত কর, প্রচার সম্পাদক অর্জুন কান্তি দে, অর্থ সম্পাদক বিপুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক রুবেল দে, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে সজীব, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, সহ সম্পাদক সুমন দে, সহ প্রচার সম্পাদক বাঁধন মল্লিক, সমাজ কল্যাণ সৈকত দাশ, সুমিত চক্রবর্তীসহ সংগঠনের নেতৃবৃন্দরা। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ও রাউজান থানার সেকেন্ড অফিসার আসন্ন শারদীয় দুর্গা পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ প্রশাসনকে সার্বিক সহযোগিতা আশ্বাস দেন।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version