Home অপরাধ ও আইন মধুপুরের গারোবাজারে ৪ টি অবৈধ দোকান উচ্ছেদ

মধুপুরের গারোবাজারে ৪ টি অবৈধ দোকান উচ্ছেদ

0

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় খাস জমির উপর অবৈধভাবে নির্মিত ০৪টি দোকানঘর অপসারণ করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মহিষমারা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মধুপুর থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার( ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version